Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফের নির্বাচিত করে খালেদা জিয়াকে আনব: এ্যানি

BN DESK
08 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসবো। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসবো। যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা-বোনদেরকে কেউ যেন ভুল বুঝাতে না পারে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমগো গেরামের (গ্রামের) মহিলারা কোনো দিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই হান (পান) খাওয়াইছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখের পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। সুতরাং খালেদা জিয়ার দল হল বিএনপি, ধানের শীষ এবং এ্যানি চৌধুরীর পার্টি।

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফের নির্বাচিত করে খালেদা জিয়াকে আনব: এ্যানি

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার