Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা

R
নিজস্ব প্রতিবেদক
03 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিধবার আট শতক দখলীয় জমির দলিল এবং খাজনা-খারিজ থাকা পরেও প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় বগুড়ার গাবতলী সহকারী জজ আদালতে মাফিয়া বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৬আগস্ট উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী রাশেদা বেগম পৈত্রিক সূত্রে আট শতক জমি পান। একই গ্রামের মৃত ফয়জাল হোসেনের ছেলে বেলাল হোসেন, ফিরোজ ও তার ছেলে (নিষিদ্ধ) ছাত্রলীগ নেতা রাসেলসহ অন্যরা গত মাসের ২৬ আগস্ট বিকেল ৪টায় বিধবার জমি দখলের চেষ্টা করে।

এসময় বিধবার ও জমির ওয়ারিশরা বাধা দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়াও মৃত ফয়জাল হোসেনের ছেলেরা চলতি মাসের গত ২সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বাদির জমিতে ১০/১২ ট্রাক বিটবালু ফেলে। এসময় বাদি জানতে পেরে ৯৯৯ অভিযোগ করলে বাগবাড়ী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলেযায়নি বলে বাদি জানান।

মাফিয়া বেগম জানান, তার বাবার দুই আনা অংশ হিসেবে মা এই আট শতক জমি পান এবং দলিলমূলে খাজনা-খারিজ পরিশোধ রয়েছে। প্রতিপক্ষরা আমাদের কোন প্রকার আত্মীয়-স্বজন না। কীভাবে ওই আট শতক জমি তারা দাবি করেন। প্রতিপক্ষ বেলালের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, বিভিন্ন হাত বদলের পর ২০২৩ সালে আমজাদ ওই আট শতক জমি বিক্রি করলে তা বেলাল ও রাসেল দলিলমূলে কিনে নেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার