Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর দক্ষিন চেচুরিয়া গ্রামে গতকাল রোববার রাতে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের দক্ষিণ চেচুরিয়া গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।

ভোরে তার স্ত্রী ঘুম থেকে জেগে তার পাশে স্বামীকে দেখতে না পেয়ে এবং ঘরের দরজা খোলা দেখে বাড়ি থেকে বের হয়ে স্বামীকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ি হতে কিছু দূরে একটি পুকুর পাড়ে জাম গাছের ডালের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত সাইদুল ইসলামকে দেখতে পায়।

তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং রশি কেটে তাকে মাটিতে নামায়। এ সময় তাকে মৃত অবস্থায় দেখতে পায়। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্ত তার স্ত্রী তারা বিবি বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার