Logo
ট্রেন্ডিং: নামাজে যে কোনো দরুদ পড়া যাবে? বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক বগুড়া শহরের রহমাননগরে রোলারের পিষ্টে বৃদ্ধ নি-হ-ত খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

বগুড়ার দুপচাঁচিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক সঞ্জয় চন্দ্র বর্মন (১৯) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া তালোড়া সড়কের লালুকা ব্রিজের কাছে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মাসিমপুর চালুঞ্জা রাজবংশীপাড়ার সচীন চন্দ্র বর্মনের ছেলে রাজমিস্ত্রি সঞ্জয় চন্দ্র বর্মন ঘটনার দিন সকাল সোয়া ৭টার দিকে মোটরসাইকেলযোগে আদমদীঘি যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি দুপচাঁচিয়া উপজেলা সদরের লালুকা ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় তিনি পথচারী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আনিছুর রহমানের স্ত্রী বিলকিছ বেগমকে (৪০) ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যান।

এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত  মহিলা বিলকিস বেগমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

R
নিজস্ব প্রতিবেদক | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার