Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে কর্তব্যরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

BN DESK
29 December 2025, 11:49 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার কাথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান (৫২) কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় দুপচাঁচিয়া হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলছ সোনারপাড়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও উপজেলার কাথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তার প্রতিষ্ঠানে যান।

সেখানে কতব্যরত অবস্থায় সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দুপচাঁচিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে কর্তব্যরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার