Logo
ট্রেন্ডিং: পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত খোলা থাকবে পোস্ট অফিস

বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়নে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে এবং আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিয়া সুলতানা রিক্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বিকেলে মরিয়ম খাতুন বাড়ির অদূরে ইছামতি নদীর তীরে জঙ্গলের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল।

এসময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে শিশুরা। তখন বাসা থেকে ভিমরুল উড়ে এসে মরিয়মের সারা শরীরে কামড়ায়। ভিমরুলের কামড়ে শিশুটি ব্যথাসহ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিমরুলের বিষক্রিয়ায় মরিয়ম খাতুনের মৃত্যু হয়।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার