Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

বগুড়ার মোকামতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার মোকামতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোকামতলায় ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোকামতলা ফাঁড়ির পুলিশ মোকামতলার মুরাদপুরে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের ওপর চেকপোস্ট চলাকালীন ২৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্কুল ব্যাগসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-টাঙ্গাইলের শফিপুর উপজেলার সিলিমপুর শেখচানা এলাকার আলহাজ আলীর ছেলে শাহাদাত হোসেন (২২) ও একই এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে কালু মিয়া (৩০)। অভিযুক্ত শাহাদতের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা আছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠনো হয়েছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার মোকামতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার