Logo
ট্রেন্ডিং: টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন তারেক রহমান মায়েদের সঙ্গে অপমানজনক আচরণ করলে সন্তানরা বিস্ফোরিত হবে : জামায়াত আমির গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ '১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নাগরিকরা উত্তম জবাব দিবে'

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বগুড়ার সোনাতলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের বিষয়ে সম্প্রতি দৈনিক করতোয়ায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে করে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অবশেষে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাস্তার মাঝখান থেকে সেই বৈদ্যুতিক খুঁটিটি তুলে অন্যস্থানে বসানো হয়েছে। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। খুঁটিটি বসানোর সামগ্রিক ব্যয় নির্বাহ করেছেন স্থানীয় মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ। এবিষয়ে মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ দৈনিক করতোয়া’কে বলেন, দীর্ঘদিন যাবত মোকারম ফাউন্ডেশন এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে নানামুখী কাজ করে যাচ্ছে।

সেই ধারাবাহিকতায় এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে বৈদ্যুতিক পোলটি স্থানান্তরের আর্থিক সহযোগিতা করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, স্থানীয় মোকারম ফাউন্ডেশনের আন্তরিকতা ও আর্থিক সহযোগিতায় পোলটি স্থানান্তর করা সম্ভব হয়েছে। এবিষয়ে সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ছাইফুল আহমেদ বলেন, এলাকাবাসীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে পোলটি অপসারণ করা হয়েছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার