Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

BN DESK
28 January 2026, 11:11 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে যৌথভাবে জয়পুরহাট সদরে নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব। আজ বুধবার (২৮ জানুয়ারি)  দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করে গ্রাম পর্যায়ে যায়।

জানা গেছে, জয়পুরহাটে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আশিক-উর-রহমানসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

যৌথ বাহিনী জানিয়েছেন,নির্বাচনের আগ পর্যন্ত এ ধরণের টহল ও যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার