Logo
ট্রেন্ডিং: ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত অন্তত ১৫, নিখোঁজ ৪৩ জন জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কেন্দ্রীয় মাঠে খেলতে যাওয়া কিশোর-তরুণদের ইস্যুতে যা জানালেন ডাকসুর সর্বমিত্র ইসরাইলি মন্ত্রীর গাজা দখলের আহ্বান 

বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি

R
নিজস্ব প্রতিবেদক
20 October 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি

কোর্ট রিপোর্টার : প্রতারণা ও জালিয়াতিমূলে ব্যাংক চালান সৃষ্টির অভিযোগে আদালতের নির্দেশে আইনজীবী ও তার মহরারসহ চারজনের বিরদ্ধে বগুড়া সদর থানায় এজাহার দেওয়া করা হয়েছে। এজাহারটি দায়ের করেন বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বেঞ্চ সহকারী সমেন মিত্র।

এই মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে তারা হলেন-বগুড়ার শাজাহানরপুর উপজেলার গোহাইল পানিহালি গ্রামের বাসিন্দা আইনজীবী আরিফুল ইসলাম ওরফে আরিফ, দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়ার মৃত জবেদ আলীর ছেলে রেজাউল করিম ওরফে আজাদুল (আজাদ আইনজীবীর মহরা), আদমদীঘি উপজেলার অন্তাহারের মৃত আজি শাহের ছেলে ফারুক শাহ্, ছাতিয়ান গ্রামের মোজাহার আলীর ছেলে রশিদুল ইসলাম।

বিচারিক আদালত দায়রা মামলার বিচার শেষে রায়ে আদমদীঘির অন্তাহার গ্রামের ফারুক শাহের স্ত্রী আসামি কাজলকে জেল-জরিমানার আদেশ দেন। পরে গ্রেফতারি পরোয়ানামূলে পুলিশ গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে সোপার্দ করলে আদালত আসামি কাজলকে কারাগারে প্রেরণ করেন।

রায়কৃত চেকের মূল ২২ লাখ ১৭ হাজার ৯৬০ টাকার মধ্যে ৫০ ভাগ হিসেবে ১১ লাখ ৮ হাজার ৯৮০ টাকা ব্যাংক চালান মূলে জমা প্রদান করে ওই আসামি কাজলের পক্ষে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল মামলা দায়ের করেন। ওই আপিল মামলালাটি নিষ্পত্তির জন্য বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতে প্রেরিত হয়।

ওই আদালত থেকে আসামি পক্ষে দাখিলি ব্যাংক চালানটি যাচাই অন্তে ও ব্যাংক প্রতিবেদন দেখে জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়। এতে বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিবের নির্দেশে আদালতের বেঞ্চ সহকারী সমেন মিত্র এই মামলা দায়ের করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার