Logo
ট্রেন্ডিং: লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা দিপু হত্যাকাণ্ডের মতো ঘটনা আরও ঘটতে পারে বলে সিইসির আশঙ্কা খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের রগ কেটে দিলো দুর্বৃত্তরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন খল অভিনেতা আহমেদ শরীফ

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. বাছেদকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা শহরের মাটিডালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাছেদ বগুড়া সদরের শাখারিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত জমশের আলীর ছেলে।

র‌্যাব-১২ সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত ৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শাখারিয়া নামাবালা এলাকার হাসেন আলী শেখের ছেলে রফিকুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ হত্যার অভিযোগে নিহত রফিকুলের মেয়ে বাদি হয়ে সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব’র একটি টিম আজ সোমবার (৮ সেপ্টেম্বর) উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাছেদকে গ্রেফতার করে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার