Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

বগুড়া গাবতলীর বালিয়াদিঘীর স্নিগ্ধ বেকারীর ৩০ হাজার টাকা জরিমানা

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
বগুড়া গাবতলীর বালিয়াদিঘীর স্নিগ্ধ বেকারীর ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নস্থ স্নিগ্ধ বেকারীতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, তৈরীকৃত খাদ্য মাটিতে ফেলে রাখা, খাদ্য পণ্যে নিষিদ্ধ স্যাকারিন এর মিশ্রণ, পন্যের মোড়কীকরণে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ ব্যবহার না করা, কেক তৈরিতে কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা ইত্যাদি অপরাধে স্নিগ্ধ বেকারীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া গাবতলীর বালিয়াদিঘীর স্নিগ্ধ বেকারীর ৩০ হাজার টাকা জরিমানা

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার