Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

বগুড়া শহরের বৌ বাজার এলাকার দুই হোটেলে লাখ টাকা জরিমানা

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
বগুড়া শহরের বৌ বাজার এলাকার দুই হোটেলে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বগুড়া শহরের বৌ বাজার এলাকাস্থ সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল নামক দুইটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠান দুইটির খাবারের স্থান, রান্নাঘর এবং ভর্তা তৈরীর স্থানগুলো পরিদর্শন করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ নষ্ট খাবার ফ্রিজে সংরক্ষণ করতে দেখা যায়। খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়। বাড়িতে তৈরিকৃত ভর্তার স্থানটি তেলাপোকাযুক্ত ছিল।

এছাড়াও বাড়িতে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাসের যথেচ্ছা ব্যবহার করতে দেখা যায়। এ সকল অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘরসহ সংশ্লিষ্ট সকল খাদ্যপণ্য প্রস্তুতের স্থান গুলো পরিবর্তন পূর্বক নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকারের বগুড়া জেলা কার্যালয়ে অবগত না করলে পরবর্তীতে কঠিন আইন প্রয়োগের বিষয়টিও অবগত করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহকারি পরিচারক মো. রাসেল এবং ভোক্তা অধিকার অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক অভিযানে নেতৃত্ব দেন। এবং এই অভিযান অব্যহত থাকবে বলে জানান। অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টীম সহযোগিতা প্রদান করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহরের বৌ বাজার এলাকার দুই হোটেলে লাখ টাকা জরিমানা

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার