Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

BN DESK
01 January 2026, 08:51 PM পড়তে ১ মিনিট

ঢালিউড অভিনেত্রী অধরা খান বেশ কিছু দিন ধরেই কানাডায় অবস্থান করছেন। বছরের শুরুতেই জোড়া সুখবর দিলেন তিনি। অনেক দিন ধরেই কানাডায় থাকার কারণে সেখানকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী। কাজ করছেন বিজ্ঞাপনে।

এদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা— সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। ইতোমধ্যে সিনেমা দুটির ডাবিংও শেষ করেছেন তিনি।

দেশীয় সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন অধরা খান। এর মধ্যে একটি মোটামুটি চূড়ান্ত হয়েছে। এর শুটিং হবে ইউরোপে। এ বিষয়ে অধরা বলেন, তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং দ্রুতই শুরু হবে। আমার সহশিল্পী কে হবে বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরব।

এদিকে কানাডার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে বেশ কিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন অধরা। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনে। একই সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে জানুয়ারিতেই। যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রোজেক্টের সঙ্গেও।

এ বিষয়ে অধরা বলেন, গত বছরের শেষভাগে বেশ ব্যস্ততার সঙ্গে কেটেছে। আরও বেশ কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছি। যেসবের কাজ শুরু হবে চলতি মাসেই। এ ছাড়া এখানে আমি ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি।

তিনি বলেন, যেখানে একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনি লেখা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি, আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।

অনেক দিন ধরেই দেশের বাইরে, কেন? এ বিষয়ে অভিনেত্রী বলেন, দেখেন দেশে যাওয়াটা আমার কাছে তো কঠিন কিছু না। আমি তো প্রস্তুত হয়েই আছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন কাজ কম। ফলে আমার মনে হচ্ছে নিজেকে একটু ঝালিয়ে নিই। কানাডায় এসে চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজেই নিজেকে নিয়োজিত রেখেছি। কীভাবে নিজেকে আর্ও ভালো শিল্পী হিসেবে তৈরি করা যায়— এমন কাজে যুক্ত হয়েছি। যেটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো সুযোগ পেয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার