Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বলিউড বাদশা শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল!

BN DESK
02 December 2025, 08:14 PM পড়তে ১ মিনিট
বিনোদন ডেস্কঃ বলিউডের বাদশা শাহরুখ খান। সিনেপর্দায় তার জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। অভিনয়ে আসার আগে পড়াশোনাতেও একই রকম নজরকাড়া ছিলেন তিনি। তার কলেজের মার্কশিট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভক্তরা তা নিয়ে বেশ আলোচনা করছেনর। 
 
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া মার্কশিটটি ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খানের দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালীন সময়ের।
অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা রীতিমতো চোখ ধাঁধানো। অংকে ৭৮ এবং পদার্থবিদ্যায় ৭৮ পেয়েছিলেন। তবে ইংরেজিতে পেয়েছিলেন ৫১।
 
 
মার্কশিটে উল্লিখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং অভিনেতার ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা।
 
 
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই বছরই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তবে রুপোলি পর্দায় আসার আগে তিনি ছোট পর্দায় বেশ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বলিউড বাদশা শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল!

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার