Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বলিউড সিনেমায় মিষ্টি জান্নাত!

BN DESK
29 December 2025, 04:44 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমাতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বলিউড সিনেমার পাশাপাশি একসঙ্গে চারটি ঢালিউড সিনেমাতেও কাজ শুরু করতে যাচ্ছেন আলোচিত এ অভিনেত্রী।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে এমন খবর দেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি মোট চারটি সিনেমাতে সাইন করেছি। নতুন বছরের ২ তারিখ থেকে আবারও শুটিং শুরু হচ্ছে। আমি কোনো সিনেমার নাম বলবো না, তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। মিষ্টি জান্নাত আর বলেন, নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার ও বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটা কাজ আসছে। সেটা হলো আমি একটা বলিউডের সিনেমা করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।

প্রসঙ্গত, চিত্রনায়িকার পাশাপাশি একজন চিকিৎসকও মিষ্টি জান্নাত। অন্য চিকিৎসকদের তুলনায় স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা দেয়ায় অনেকের রোষাণলে পড়েছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বলিউড সিনেমায় মিষ্টি জান্নাত!

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার