Logo
ট্রেন্ডিং: মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত পাবনার বেড়ার শুঁটকি যাচ্ছে বিদেশে কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: চ্যালেঞ্জের আরেক নাম বলিভিয়া। ম্যাচ এই দেশটিতে হলে প্রতিপক্ষের কষ্টের যেন শেষ থাকে না। সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু এই দেশে খেলতে গেলে ভয় কাজ করে সবার মধ্যে। নাজেহাল হয়েই ফিরতে হয় সবাইকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে খেলা, আতঙ্ক কাজ করবেই। এটাই তো স্বাভাবিক। তবে এসব কিছু একপাশে সরিয়ে রেখে বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়ামে আতিথ্য নিয়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নাস্তানাবুদ হতে হয়নি সেলেসাওদের। কিন্তু বলিভিয়ার কাছে ১-০ গোলের হারের তেতো স্বাদ হজম করে ফিরেছেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাও।ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বলিভিয়া। এ জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার টিকিট পেয়েছে তারা। তাই তো ম্যাচ শেষে বাঁধ ভাঙা খুশির জোয়ারে ভেসে যাচ্ছিলেন দলটির ফুটবলাররা। প্লে-অফে জিততে পারলে বলিভিয়া খেলতে পারবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলিভিয়া। তাতে চাপে পড়ে যায় ব্রাজিল। আগের ম্যাচে চিলির বিপক্ষে খেলা একাদশ থেকে কয়েকজন ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন কোচ আনচেলত্তি। তাতে খেলার ছন্দটা হারিয়ে ফেলে ব্রাজিল। তারওপর যোগ হয় উচ্চতাজনিত অস্বস্তি। অক্সিজেনের স্বল্পতায় মাঠের লড়াইয়ে চেনারূপে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আক্রমণের পর আক্রমণ শাণিয়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে বলিভিয়া আদায় করে নেয় পেনাল্টি। বক্সের ভেতর বলিভিয়ার আর. ফার্নান্দেজকে ব্রাজিলের ব্রুনো গিমারেস বাজেভাবে ট্যাকল করলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। রেফারি শুরুতে পেনাল্টি দেননি। ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার