Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বহাল থাকছে ঢাবির শীতকালীন ছুটি, ২৮ ডিসেম্বর থেকে ক্লাস শুরু

BN DESK
04 December 2025, 02:34 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভূমিকম্প পরবর্তী হলগুলোর কারিগরি মূল্যায়ন ও বুয়েট বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনা করে পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২৩ ও ২৪ ডিসেম্বর  অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী,২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা হবে এবং নিয়মিত ক্লাস শুরু হবে। ছুটিকালীন সময়ে কোনো পরীক্ষা হবে না  তবে শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চলবে।

সভায় আরও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সাথে সমন্বয় করে নতুন সময়সূচি নির্ধারণ করবে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কারকাজ চলমান রয়েছে এবং হল খোলার পরও কিছু হলে সংস্কার কাজ অব্যাহত থাকতে পারে—এজন্য শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বহাল থাকছে ঢাবির শীতকালীন ছুটি, ২৮ ডিসেম্বর থেকে ক্লাস শুরু

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার