Logo
ট্রেন্ডিং: ‘বাংলাদেশের সংকটময় মূহুর্তে খালেদা জিয়া অভিভাবকের দায়িত্ব পালন করেছেন’ খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন জেমস খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান

বাংলাদেশকে হারানোর হুমকি হংকং ক্রিকেটারের

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশকে হারানোর হুমকি হংকং ক্রিকেটারের

স্পোর্টস ডেস্কঃ  আজ মাঠে গড়াচ্ছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। বাংলাদেশ সেই মিশন শুরু করবে আগামী ১১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং। শক্তি-সামর্থ্য, র‌্যাঙ্কিং কিংবা পরিসংখ্যান সবদিক থেকেই এগিয়ে বাংলাদেশ। ভক্তরাও সেই আশা করছেন। তবে ম্যাচের একদিন আগে বাংলাদেশকে অনেকটা হুমকিই দিয়ে রাখলেন হংকংয়ের ক্রিকেটার নিজাকাত খান।

বাংলাদেশি গণমাধ্যমের মুখোমখি হয়ে অলরাউন্ডার নিজাকাত বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই। আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, তাহলে আপনিই জিতবেন।’

হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্যের দেশ বাংলাদেশ। অন্যদিকে সহযোগি দেশ হংকং। ক্রিকেট অঙ্গনে তাই তাদের ছোট দল বলেই বিবেচনা করা হয়। সেই কথার বিপরীতে গিয়ে লড়াইয়ের হুঙ্কার দিয়ে রাখলেন নিজাকাত খান।

 

হংকংয়ের এই অলরাউন্ডার বলেন, ‘আপনি শক্তিশালী বা দুর্বল দলের সাথে খেলছেন, সেটা ম্যাটার করে না। অতীতেও এমন হয়েছে, আমরাও এমন করেছি, বলা যায় না (বাংলাদেশকে হারানো)। প্রথম বল থেকেই আমরা আমাদের সেরাটা খেলব। আমরা খেলার জন্য মুখিয়ে আছি।’

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলতে নামবে হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ তারিখ শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বাংলাদেশকে হারানোর হুমকি হংকং ক্রিকেটারের

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার