Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী আলী আজমত

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলী আজমত। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক।

এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে 'সোশ্যাল সার্কাস' নামের আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি।

এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব বলেন, "আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।"

এর আগে আলী আজমত ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোকফেস্টে। রাকিব বলেন, “প্রায় ছয় বছর পর তিনি আবার আসছেন, জুনুন ব্যান্ড তো খুব কম পারফর্ম করে, তাই আলী আজমত তার 'সোশ্যাল সার্কাস' নিয়েই একক কনসার্টগুলো করে থাকেন।"

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে হল ‘সাইওনি’, 'জাজবা-ই-জুনুন', 'সায়িন', 'খুদি'।

 

প্রতিষ্ঠার পর থেকে 'সোশ্যাল সার্কাস' ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানে প্লেব্যাক করেন আজমত। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুইটি গানে কণ্ঠ দেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী আলী আজমত

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার