Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

BN DESK
01 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান শাই হোপ। স্কোয়াডে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান আকিম অগাস্ট।

এ মাসের শেষদিকে শুরু হতে যাওয়া এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ওয়ানডে দলে আকিম অগাস্টের অন্তর্ভুক্তি ছাড়াও ফিরেছেন স্পিনার খারি পিয়েরে। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে নেপাল সিরিজে অভিষেক হওয়া বাঁহাতি পেসার র‌্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গুকে রাখা হয়েছে। আগামী ১৮ অক্টোবর ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু হবে। সিরিজের বাকি দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ৩১ অক্টোবর। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‌্যামন সিমন্ডস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার