Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাইক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক

BN DESK
11 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা মারা গেছেন। গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এই শিল্পী। সেই সময় থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজবীর। 

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপর হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন গায়ক। দুর্ঘটনার পরে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে। 

এক বিবৃতিতে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় রাজবীরের মাথা এবং মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছিল। ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছিল তাকে। 

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম রাজবীর জওয়ান্দার হিট গানের তালিকা সুদীর্ঘ। ‘কালি জওয়ান্দে দি’সহ বেশ কয়েকটি পাঞ্জাবি সিনেমায় গানের জন্যও তিনি পরিচিত।

ৎকনসার্টের মাঝেই বন্ধু রাজবীরের জন্য আরোগ্য কামনা করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। তার ভক্তদের রাজবীরের জন্য প্রার্থনার আবেদন করেছিলেন।

দিলজিৎ বলেছিলেন, রাজবীর অসাধারণ একজন মানুষ। আমার বিশ্বাস আজ পর্যন্ত কোনো বিতর্কে জড়ায়নি এবং সবাইকে খুব ভালোবেসেছে। দয়া করে তার জন্য প্রার্থনা করুন। আমরা কারো জন্য প্রার্থনা করলে, ঈশ্বর সবসময় শোনেন। সবাইকে ধন্যবাদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বাইক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার