Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

BN DESK
01 December 2025, 08:18 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। খুশির খবরটি ইমরান মাহমুদুল নিজেই শেয়ার করেছেন।

ফেসবুকে প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে গায়ক লেখেন,প্রথম বারের মতো বাবা হলাম ।আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ ।সবাই দোয়া করবেন আমার  স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন ।

২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার