Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

BN DESK
22 November 2025, 05:48 PM পড়তে ১ মিনিট

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, বিএনপি একটি সংঘবদ্ধ দল। জিয়াউর রহমান দলটিকে এমনভাবে তৈরি করেছেন এখন ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান। 

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির সমর্থন বুঝাতে অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করার প্রয়োজন হয় না। একটি দল প্রমাণ করতে চায় তাদের হাজার হাজার লোক। বিএনপির এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি প্রয়োজন হয় না বলে উল্লেখ করেন এ্যানি।

উঠান বৈঠকে লক্ষ্মীপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার