Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন আগুন , ট্রেন চলাচল বন্ধ

BN DESK
27 December 2025, 07:29 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে অন্তত ১০ স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর পৌর শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। 

শনিবার (২৭ ডিসেম্বরে) বিকাল সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে আগুন দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে ও রেললাইনে আগুন দেয়। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কে গফরগাঁও পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় দোকানিরা।

এ প্রসঙ্গে গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘‘মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি দেখছেন।’’

এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ ১০ আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এরপর থেকেই গফগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন আগুন , ট্রেন চলাচল বন্ধ

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার