Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিএনপি’র মনোনয়ন না পেয়ে যা লিখলেন মনির খান

BN DESK
05 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। 

মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে বিএনপি’র মনোনয়ন প্রার্থী তালিকায় নাম নেই তার।। সেখানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক। সোমবার নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিএনপি’র মনোনয়ন না পেয়ে যা লিখলেন মনির খান

B
BN DESK | 04 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার