Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডাকসু নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই দাবি করে উপাচার্য বলেন, এরইমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেয়া হবে।

ডাকসু নির্বাচন এখন দেশের দাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’
 
তিনি বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। পরে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেয়া একটি ব্যালট একজন ভোটারকে দেয়ার অভিযোগ সম্পর্কে উপাচার্য বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার