Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

BN DESK
17 December 2025, 07:52 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্র জানায়, ১৬ ও ১৭ ডিসেম্বর সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ১ হাজার ৪৪০ কেজি জব্দ করা হয়, যার সিজার মূল্য প্রায় ২৫ লাখ ৯২ হাজার টাকা।

একই দিনে রাতে আখাউড়া উপজেলার আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এছাড়া ১৭ ডিসেম্বর ভোরে একই এলাকায় আরেকটি অভিযানে ভারতীয় ব্লেজারের থান কাপড় ৮১ দশমিক ৬ মিটার আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত জিরা, গাঁজা ও কাপড়ের মোট সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার