Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিজয়নগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

BN DESK
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর।

আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে রেললাইনের পাশে এ লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

আখাউড়া রেলওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

বিজয়নগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার