Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ কুমিল্লা আদালতের কৌঁসুলি আটক

BN DESK
22 January 2026, 09:07 PM পড়তে ১ মিনিট

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ কুমিল্লা আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলিকে (এজিপি) আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। এ ঘটনায় আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ওই দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক বলেন, থানা থেকে মামলার নথিপত্র পেলে সরকারি কৌঁসুলির (জিপি) সঙ্গে মিলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখবেন। এরপর মন্ত্রণালয় তাঁর এজিপি দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ কুমিল্লা আদালতের কৌঁসুলি আটক

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার