Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিনামূল্যে স্কুলড্রেস পাচ্ছে দেড় হাজার শিক্ষার্থী

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
বিনামূল্যে স্কুলড্রেস পাচ্ছে দেড় হাজার শিক্ষার্থী

লক্ষ্মীপুর সদরে বিনামূল্যে দেড় হাজার শিক্ষার্থীকে স্কুলড্রেস দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা পরিষদ হল রুমে ৬০ জন শিক্ষার্থীকে নতুন স্কুলল্ড্রেস দেওয়া হয়।

একই সময়ে ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এ ছাড়া, ছাত্রীদের জন্য ১৫টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকের শিক্ষার্থীরা সঠিকাবে শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে যেন বড় হয়ে উঠতে পারে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

বিনামূল্যে স্কুলড্রেস পাচ্ছে দেড় হাজার শিক্ষার্থী

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার