Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে গতকাল ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।৩টি বাতিলের মধ্যে রয়েছে ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতার জিততে যাচ্ছেন।বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার