Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএলের উদ্বোধনীতে শহিদ হাদিকে জানানো হবে শ্রদ্ধা

BN DESK
26 December 2025, 12:17 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ঢাকায় ২৪ ডিসেম্বর হওয়ার কথা থাকা বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ও কনসার্ট আগেই বাতিল করা হয়েছে। তবে শুক্রবার দুপুরে সিলেটে স্বাগতিক সিলেট ও রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচের আগে সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু জানান, ক্রীড়া সচিব ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর আগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

খেলা শুরুর আগে জুলাই বিপ্লবের অন্যতম সেনানী শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং জায়ান্ট স্ক্রিনে তার ছবি প্রদর্শন করা হবে।

প্রথম ম্যাচ শেষে ৪০–৪৫ মিনিটের একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এর আগে ছয় দলের থিম সং বাজানো হবে এবং আতশবাজির আয়োজন থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিপিএলের উদ্বোধনীতে শহিদ হাদিকে জানানো হবে শ্রদ্ধা

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার