Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএলের নিলামের আগে কোন দলে কোন ক্রিকেটার?

BN DESK
29 November 2025, 03:10 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে কয়েক বছর পর আবারও নিলাম পদ্ধতি ফেরানো হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী ৩০ নভেম্বর ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে বিপিএলের জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দুজন করে দেশি ক্রিকেটারের পাশাপাশি অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।

বিপিএলের আগামী আসরের জন্য তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটার হিসেবে তাদের হয়ে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে।

এদিকে, দেশি ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তানজিদ হাসান তামিমের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী ওয়ারিয়স। তবে এখনো কোনো বিদেশি ক্রিকেটারের আনুষ্ঠানিক খবর জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান। ডানহাতি এই উইকেটকিপারের সঙ্গে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান ও ইতালির ওয়েইন ম্যাডসেন। এ ছাড়া ডেভিড মালান, কাইল মেয়ার্স ও খাওজা নাফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স।

প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাবেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লস। সিলেট টাইটান্সের চুক্তি হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে। চট্টগ্রাম রয়্যালস এখনো দলে টেনেছে শেখ মেহেদী, তানভির ইসলাম ও পাকিস্তানের আবরার আহমেদকে।

নিলামের আগে বিপিএলে ৬ দলের স্কোয়াড :

ঢাকা ক্যাপিটালস- তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

রংপুর রাইডাস- নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, ওয়েইন ম্যাডসেন।

নোয়াখালী এক্সপ্রেস- সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

সিলেট টাইটান্স- মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

রাজশাহী ওয়ারিয়র্স- তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত।

চট্টগ্রাম রয়্যালস- শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিপিএলের নিলামের আগে কোন দলে কোন ক্রিকেটার?

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার