Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম রয়্যালসের

BN DESK
07 January 2026, 08:37 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসের বোলারদের রীতিমতো তুলোধূনো করেছেন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা। রসিংটন-জয়দের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। এবারের আসরে এটিই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
 
 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান পায় চট্টগ্রাম। ১৫ বলে ১৮ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ওপেনার অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়। এসময় দুজন মিলে ৩৮ বলে তোলেন ৬০ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চট্টগ্রাম। মাত্র ২১ বলে ৪৪ রান করে আউট হন জয়। এদিকে ৩৮ বলে ৪৯ রানে ফেরেন রসিংটন। আর ২০ বলে ২৫ রান করেন মোহাম্মদ নাওয়াজ। ৮ বলে ১৩ রান আসে আসিফ আলীর ব্যাট থেকে।
 
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন দলনেতা শেখ মেহেদী হাসান। মাত্র ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ৫ বলে ৬ রানে অপরাজিত থাকেন আমির জামাল।
 
 
 সিলেটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুয়েল মিয়া। একটি করে উইকেটের দেখা পেয়েছেন মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম রয়্যালসের

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার