Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

BN DESK
09 December 2025, 01:39 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের দলে টানতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে রাজশাহী ওয়ারিয়র্স সমর্থকদের জন্য বড় সুখবর দিলেন দলের হেড কোচ হান্নান সরকার।

তিনি জানিয়েছেন, রাজশাহীর হয়ে খেলা পাকিস্তানি ক্রিকেটাররা পুরো বিপিএল জুড়েই এনওসি (অনাপত্তিপত্র) পাচ্ছেন। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই তাদের পাওয়া যাবে।

নিজের ফেসবুক ভিডিও বার্তায় হান্নান বলেন,
“রাজশাহী ওয়ারিয়র্সে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার আছে—নওয়াজ, তালাত, ফারহান ও জাহানদাদ। তারা সবাই এনওসি পাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে পারবে।’’

পাকিস্তান–শ্রীলঙ্কা সিরিজ চলমান থাকায় এনওসি নিয়ে অনিশ্চয়তার কথা উঠলেও হান্নান নিশ্চিত করেন যে রাজশাহী দলে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলা পুরো টুর্নামেন্টের জন্য অনুমতি পেয়েছেন।

তিনি আরও জানান, “এনওসির সাধারণ নিয়ম হলো, জাতীয় দলের প্রয়োজন পড়লে খেলোয়াড়কে দেশে ফিরতে হবে। ন্যাশনাল ডিউটি সবসময় প্রাধান্য পায়।”

অন্যদিকে আয়ারল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের দিকেও নজর রয়েছে রাজশাহীর। হান্নান জানান, তারা দলে যোগ দিতে পারলে টিম কম্বিনেশনে বাড়বে শক্তি।

সবশেষে তিনি আবারও আশ্বস্ত করেন, “ফারহান ও নওয়াজ—দুইজনই ইতোমধ্যে এনওসি পেয়েছে বলেই ধরে নিতে পারেন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার