Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএল খেলছেন না তামিম ইকবাল 

BN DESK
17 November 2025, 01:45 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবালে খেলা নিয়ে চলছিল নানা গুঞ্জন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের ইতি টানলেন দেশের সাবেক অধিনায়ক নিজেই। 

ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি নিশ্চিত করেন, এবারের বিপিএলে তিনি অংশ নিচ্ছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় বিপিএল খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট) থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি বিসিবি’র ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন। এই প্রসঙ্গে ক্রিকবাজকে তামিম বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। প্লেয়ার্স ড্রাফট থেকে আমার নাম বাদ দিতে অনুরোধ করেছি।’ 

২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি আসরেই তামিম ইকবাল খেলেছেন। এমনকি সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি।

বোর্ড নির্বাচনের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি যে ফরচুন বরিশালের হয়ে সর্বশেষ দুই মৌসুমে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজিটি এবার না থাকা এবং ফিসনেট ইস্যুসহ নানা ঘটনা তামিমের বিপিএল খেলার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই বেশ কিছুদিন ধরেই তার বিপিএলে না খেলার আলোচনা চলছিল। এবার তিনি তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিপিএল খেলছেন না তামিম ইকবাল 

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার