Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিপিএল মাতাতে আসছেন ক্রিস ওকস

BN DESK
14 January 2026, 01:41 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিপিএলে খেলতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে তাকে। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে প্লে-অফ নিশ্চিত করা দলটিতে যোগ দিচ্ছেন এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার।

আইপিএল, বিগ ব্যাশ ও আইএলটি-টোয়েন্টিসহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা ৩৬ বছর বয়সী ওকস ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তার।

ইংল্যান্ডের হয়ে ৩৩টি টি-টোয়েন্টিতে ১৪৭ রান ও ৩১ উইকেট নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারে সব মিলিয়ে ১৭০টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৩১ রান ও ১৭৯ উইকেট শিকার করেছেন তিনি।

এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন মঈন আলী। এছাড়া দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস ও সালমান ইরশাদ।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয়ে সেই টিকিট নিশ্চিত হয়। প্লে-অফে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিপিএল মাতাতে আসছেন ক্রিস ওকস

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার