Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

BN DESK
06 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিক ফারুকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। ফারুকের সঙ্গে তার বিয়ে না হলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন তিনি।

তরুণীর (১৭) অভিযোগ, ছয় বছর আগে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী ফারুক তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্ক চলে আসার কিছুদিন পর সৌদি আরব চলে যান প্রেমিক ফারুক। সেখানে থেকে মোবাইল ফোনে নিয়মতিভাবে ভিডিও কলে কথা হতো দুজনের। ফারুকের অনুরোধে অনেকটা অন্তরঙ্গ ও খোলামেলা অবস্থায় কথা বলতে বাধ্য হতেন তরুণী। সৌদি আরব থাকাকালীন মোবাইল ফোনের মাধ্যমে দীর্ঘ ৫ বছর ধরে এভাবেই সম্পর্ক চলে আসছিল তাদের মধ্যে।

এরই মধ্যে সপ্তাহখানেক হয় ফারুক সৌদি আরব থেকে বাড়িতে আসেন এবং তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। অন্যদিকে পরিবারের লোকজন ফারুককে বিয়ে করাতে অন্যত্র পাত্রী ঠিক করেন। বুধবার ফারুক বিয়ে করতে যাচ্ছেন এমন খবর পান তরুণী। যে কারণে বিয়ের দাবিতে ফারুকের বাড়িতে এসে অনশনে বসেন তিনি।

এ সময় তরুণী জানান, সকাল থেকে আমি অনশন করছি। ফারুক আমাকে বিয়ে না করলে গলায় ফাঁসি দেব।

বুধবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার ৪নং চরমার্টিন ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার ছলারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক মো. ফারুক ওই বাড়ির আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় প্রতিবেশী আবদুল কাদের বলেন, সকাল থেকে দেখছি মেয়েটি অনশনে রয়েছেন। ছেলের পরিবারের লোকজন তাকেসহ তার বড় বোনকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিতে দেখেছি। দুপক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হওয়া দরকার বলে জানান তিনি।

ফারুকের চাচা মো. হিরন বলেন, সকালে মেয়েটি বিয়ের দাবিতে আমাদের বাড়িতে আসার পর আমাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি ও ইউপি সদস্য তারেক রহমান রকি জানান, ফারুকের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি তরুণীর পরিবার তাকে জানিয়েছেন।

শুক্রবার বিষয়টি মীমাংসা করার জন্য দুই পরিবারের লোকজন নিয়ে বসার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন কি কারণে তরুণী অনশনে বসেছে এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি।

অভিযুক্ত ফারুকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার