Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিশ্বকাপে আজ মুখোমুখী বাংলাদেশ-ইংল্যান্ড

BN DESK
08 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে টাইগ্রেসরা।

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। 

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়; যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’ বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিশ্বকাপে আজ মুখোমুখী বাংলাদেশ-ইংল্যান্ড

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার