Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিসিবি’র কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : দেশের সবচেয়ে ধনী ফেডারেশন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। তাদের কোষাগারে কত টাকা আছে সর্বশেষ তথ্যে জানা গেলো সেটা। বর্তমান বোর্ড স্থায়ী আমানত, নগদ এবং ব্যাংক-নগদসহ মোট ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু। এছাড়া আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে। গত রাতে বিসিবি’র বর্তমান কমিটির শেষ সভার পর এমন তথ্য জানানো হয়। 

বিসিবি’র বর্তমান পরিচালনা পর্ষদে গত প্রায় চার মাস ধরে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শুরু হয় শেষ পর্যন্ত রাত ৯টায়, যা গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে সভা দীর্ঘতর হয়েছে। তবে সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে বোর্ডের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান, ‘১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি-এফডিআর, ইন হ্যানড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছুসহ এই প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাওয়া হচ্ছে।’ এরপরই যোগ করেন, ‘এছাড়াও আমাদের অনাদায়ী অর্থ আছে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি।’

ডিসেম্বর-জানুয়ারিতে আগামী বিপিএল হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ইফতেখার  বলেছেন, ‘আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সেটা পরের বোর্ডের ওপর বর্তাবে। কারণ এটা ছিল আমাদের শেষ বোর্ড সভা। তবে সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরের বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। টার্গেটিং টাইম আমরা করে দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি, কিছু কাজ এগিয়ে রেখে আমরা যাচ্ছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিসিবি’র কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার