Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আসিফ সিরাজ রব্বানী

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন আসিফ সিরাজ রব্বানী। তবে শেষ মুহূর্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে রব্বানী বলেন,“ক্রিকেট আমার ভালোবাসা। দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার সুযোগ আমার কাছে সবসময়ই পরম কাঙ্খিত। সে কারণেই এবারের বিসিবি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। নির্বাচনে অংশগ্রহণের খবর প্রকাশের পর বগুড়াবাসীসহ সর্বস্তরের মানুষের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা দেখেছি, তা ছিল অভূতপূর্ব। এই আস্থা ও ভালোবাসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন,“আজ বৃহত্তর স্বার্থে আমি বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ইনশাআল্লাহ, পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে আবারও নির্বাচনে অংশ নেব। তবে দেশের ক্রিকেটের উন্নয়নে আমার সহযোগিতা ও শুভকামনা সবসময় অব্যাহত থাকবে। আমি বাংলাদেশের ক্রিকেটের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।”

রব্বানীর এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও তিনি মনে করছেন, বৃহত্তর স্বার্থে এটাই সঠিক পদক্ষেপ। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে আরও সরাসরি ভূমিকা রাখার আশা ব্যক্ত করেছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আসিফ সিরাজ রব্বানী

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার