Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিয়ের পরিকল্পনা জানালেন দেব!

BN DESK
08 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব এ মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে, দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন অভিনেতা। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে এর মধ্যে অনেকেই বাবা-মাও হয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা-এমন প্রশ্ন অনেকবার শোনা গেছে, কিন্তু এর উত্তর পাওয়া যায়নি। তবে এবার উত্তর পেয়েছে তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি টালিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারাজীবন একাই জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন?’ উত্তরে দেব যা বললেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দেব বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। 

তিনি বলেন, যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এই নয় যে, আমি সিঙ্গেল ব্যাচেলার লাইফ লিড করব। এ অভিনেতা বলেন, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিয়ের পরিকল্পনা জানালেন দেব!

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার