Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ

BN DESK
18 January 2026, 01:48 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচে ডিএল মেথডে ১৮ রানে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করে ভারত ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২৩৮ রান করে। অভিজ্ঞান কুন্ডু সর্বোচ্চ ৮০ ও বৈভব সূর্যবংশী ৬৭ বলে ৭২ রান করেন। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ৩৮ রানে ৫ উইকেট নেন, ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট।

জবাবে বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য পরিবর্তিত হয়। শুরুতে ৪৯ ওভারে ২৩৯ রানের লক্ষ্য থাকলেও ১৭ ওভার ২ বলে ২ উইকেটে ৯০ রান করার পর আবার বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৬ রান। দ্রুত রান তুলতে গিয়ে বাংলাদেশ ২৮ ওভার ৩ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।

লক্ষ্য তাড়ায় শুরুতেই জাওয়াদ আবরার ৩ বলে ৫ রান করে আউট হন। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিম জুটি গড়েন। রিফাত ৩৭ বলে ৩৭ রান করেন এবং তামিম করেন ৭২ বলে ৫১ রানের ফিফটি। তবে তামিমের বিদায়ের পর আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় বিশ্বকাপে হার দিয়ে শুরু করে বাংলাদেশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার