Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্যাটে-বলে পারফর্ম করে সিরিজসেরা রিশাদ হোসেন

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

পুরো সিরিজজুড়েই দুর্দান্ত বোলিং করলেন রিশাদ হোসেন। মিরপুরে শেষ ওয়ানডেতেও নিলেন ৩ উইকেট। প্রথম ওয়ানডেতে ৬টি আর দ্বিতীয়টিতে নিয়েছিলেন ৩ উইকেট।

সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একাই ১২ উইকেট শিকার করেছেন রিশাদ। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উইকেট নিয়েছেন ৬টি। শুধু বোলিংয়েই নয়। ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রেখেছেন রিশাদ। তিন ম্যাচে করেছেন ৬৮ রান। আজ (৩ রান) ভালো করতে না পারলেও প্রথম ওয়ানডেতে ২৬ আর দ্বিতীয় ম্যাচে ১৪ বলে করেছিলেন অপরাজিত ৩৯!

প্রথম দুই ওয়ানডেতেই ম্যাচসেরা হয়েছিলেন রিশাদ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হয়েছেন সিরিজসেরাও। শেষ ওয়ানডেতে ৯১ রানের ইনিংস খেলা সৌম্য সরকার ম্যাচসেরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

ব্যাটে-বলে পারফর্ম করে সিরিজসেরা রিশাদ হোসেন

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার