Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্যাটে-বলে সাইফউদ্দিনের প্রশংসায় লিটন

BN DESK
30 November 2025, 12:33 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি–২০ ম্যাচে ৩৯ রানের বড় হার থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ৩৭ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন লিটন দাস।

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমে লিটন প্রশংসায় ভাসান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তিনি বলেন, “চাপ থেকে আমাদের বোলাররা দারুণভাবে ফিরে এসেছে। বিশেষ করে সাইফউদ্দিন। স্লগ ওভারে বোলিং করা সহজ ছিল না, ওপর থেকে সে দীর্ঘদিন পর মাঠে নেমেছে। প্রথম ওভারে কিছু রান দিলেও শেষদিকে অসাধারণ বোলিং করেছে। ব্যাট হাতেও সে দারুণ সাহায্য করেছে।”
সাইফউদ্দিন ৭ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচের কঠিন পরিস্থিতি সামাল দেন।

ব্যাট হাতে রান পেয়ে সন্তুষ্ট লিটন জানান, শেষের দিকে ব্যাটিং করা মোটেও সহজ ছিল না। তিনি বলেন, এটা দারুণ ম্যাচ ছিল। এমন ম্যাচের অংশ হতে পেরে ভালো লাগছে। আয়ারল্যান্ডও খুব ভালো খেলেছে। নতুন বলে ব্যাটে ভালো আসছিল, কিন্তু পুরনো বলে রান করা কঠিন ছিল। আমি টপ অর্ডারে দায়িত্ব নিতে চেয়েছিলাম। ধীরে ধীরে ভালো লাগছে (ইনজুরি কাটিয়ে ওঠার প্রসঙ্গে)।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

ব্যাটে-বলে সাইফউদ্দিনের প্রশংসায় লিটন

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার