Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর পানিতে ভেসে উঠলো শিশুর মরদেহ

BN DESK
10 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইব্রাহীম (১০) নামে এক শিশুর মরদেহ ভেসে উঠেছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইব্রাহীম উপজেলা সদরের আমান উল্লাহ ভুঁইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যায় শিশু ইব্রাহীম। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হলে উপজেলা দমকল বাহিনীর সদস্যরাও চেষ্টা করে ব্যর্থ হন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে গত দুইদিন চেষ্টা করে শিশুটির সন্ধান পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় ভেসে উঠে তার মরদেহ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ খান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি পচে ফুলে গেছে। তার বাবা মরদেহ শনাক্ত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর পানিতে ভেসে উঠলো শিশুর মরদেহ

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার