Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্রাহ্মণবাড়িয়ার চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

BN DESK
02 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানোর অভিযোগে মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন আদালত পরিচালনা করেন।

তিনি জানান, অভিযোগ ছিল উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ বিষয়ে জানতে পেরে সরজমিনে বাজারে উপস্থিত হয়ে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করে দেখতে পাওয়া যায় মাছের ভেতরে প্রচুর ভেজাল জেলি পদার্থ মেশানো হয়েছে। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব জেলি মাছের ওজন বাড়ানোর জন্য ব্যবহার করে আসছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ উদয় নামে নামে এক চিংড়ি ব্যবসায়ীকে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ব্রাহ্মণবাড়িয়ার চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার