Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

BN DESK
04 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রবিবার ( ০৫ অক্টোবর ) গভীর রাত থেকে আজ সোমবার (৬ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার কসবা ও বিজয়নগর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। এছাড়া আখাউড়া উপজেলায় আরও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্তের ২০৩৯/এম পিলারের কাছে অভিযান চালিয়ে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য প্রায় এক কোটি তিন লাখ তিরাশি হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো শুল্ক গোদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

অন্যদিকে, বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, রাত পৌনে তিনটার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিয়াল্লিশ লাখ আটানব্বই হাজার টাকা। জব্দকৃত এসব পণ্যও শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।

এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসব মাদকও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার