Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)৷

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান জানান, দুই শিশু বাড়িতে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে ডোবায় গোসল করতে নেমে একজন এক শিশুর মরদেহ দেখতে পান। এরপর আরেকজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ তাদের বাড়িতে রয়েছে বলে জানতে পেরেছি।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিষয়টি পুলিশকে অবগত করেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার